ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরুর প্রস্তাব

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মামলার আসামি পক্ষ এবং প্রসিকিউশন উভয় পক্ষই যৌথভাবে এই সময়সূচির বিষয়ে একমত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আদালতে দাখিল করা একটি যৌথ নথিতে নিকোলাস মাদুরোর আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটররা এই প্রস্তাবিত সময়সূচি তুলে ধরেন। আদালতের ওই নথিতে বিচার প্রক্রিয়া শুরুর পাশাপাশি এই মামলার পরবর্তী আইনি কার্যক্রমের সম্ভাব্য সময়সূচিও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।