পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পিএসসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত ১৩তম থেকে ১৬তম গ্রেডের এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর।

পরীক্ষার্থীদের জানানো হয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।