এইচএসসি পরীক্ষায় শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শতভাগ পাস ১৩৯টি প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার সাম্প্রতিক ফলাফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। তবে বিপরীত চিত্রও রয়েছে; এবার দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, আর তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫টি। শনিবার বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যেগুলোর লিখিত পরীক্ষা পরে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়। দেশের মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। SHARES শিক্ষা বিষয়: এইচএসসিপরীক্ষাফলাফলশিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়