মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাচ্ছে ফ্রেশ অনন্যা প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬ নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড 'ফ্রেশ অনন্যা'। চলতি বছরের মার্চ মাস থেকে এই বিশেষ কর্মসূচিটি শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে নারী শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজও এই কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। SHARES স্বাস্থ্য বিষয়: ফ্রেশ অনন্যামাদ্রাসামেঘনা গ্রুপস্বাস্থ্যসেবাস্যানিটারি ন্যাপকিন