পানছড়িতে কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১ প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬ খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এই সুযোগে ওই কিশোর মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি খুলে বলে। SHARES অন্যান্য বিষয়: অপরাধখাগড়াছড়িধর্ষণচেষ্টাপানছড়িপুলিশশিশু নির্যাতন