৩৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই নিয়মিত উপাচার্য প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক নেতৃত্বের সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জুলাই ২০২৬ সালের হালনাগাদ তথ্যচিত্রে উঠে এসেছে যে, দেশে অনুমোদিত ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিতেই নিয়মিত উপাচার্য (ভিসি) নেই। শুধু উপাচার্য পদেই নয়, প্রশাসনিক অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ব্যাপক শূন্যতা রয়েছে। একই সময়ে ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রো-ভিসি) এবং ৪৭টিতে কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদ খালি পড়ে আছে। এই পরিসংখ্যান অনুযায়ী, দেশের অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান বর্তমানে নিয়মিত উপাচার্য ছাড়াই পরিচালিত হচ্ছে। SHARES শিক্ষা বিষয়: ইউজিসিউচ্চশিক্ষাউপাচার্যবাংলাদেশবেসরকারি বিশ্ববিদ্যালয়