৬ জেলায় চিলিং সেন্টার ইনচার্জ পদে নিয়োগ দেবে আকিজ ডেইরি প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ আকিজ ডেইরি লিমিটেড তাদের চিলিং সেন্টার ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের ছয়টি জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে। আজ ০৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী এবং সাতক্ষীরা জেলা। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত রয়েছে যে, আবেদনকারীর এসএসসি পর্যায়ে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে। প্রার্থীদের মানসম্মত দুধ সংগ্রহ এবং খামারিদের ন্যায্য মূল্য প্রদানে দক্ষ হতে হবে। কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এটি একটি ফুলটাইম চাকরির পদ এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত কর্মীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির দিনের ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারবেন। SHARES চাকরি বিষয়: আকিজ ডেইরিচাকরিচিলিং সেন্টার ইনচার্জনিয়োগ বিজ্ঞপ্তি