মানিকগঞ্জে বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান আকরাম। তবে শনিবার অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ভেতরে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধকৃষ্ণপুরপুলিশমরদেহ-উদ্ধারমানিকগঞ্জ