জনগণের স্বস্তির জন্য কাজ করছে সরকার: রিজভী

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জনগণের স্বস্তির জন্য বর্তমান সরকারের কাজ অব্যাহত রয়েছে।

রিজভী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান সংকট নিরসনে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে সরকারের ছয় মাসের বা ১৮০ দিনের কর্মকাণ্ডের ওপর একটি ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।