বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে তিন মাসেও নেই উদ্যোগ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের একমাত্র গেটের ওপর একটি গাছ দীর্ঘ তিন মাস ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে রয়েছে। গাছটি বর্তমানে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

প্রতিদিন এই গেট দিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় গাছটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছটি অপসারণের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।