পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল জেলা প্রশাসন প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES দুর্ঘটনা বিষয়: আর্থিক অনুদানজেলা প্রশাসনদুর্যোগ ব্যবস্থাপনাপাবনাবজ্রপাত