সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী ‘শাপলা এন্টারপ্রাইজ’ নামের যাত্রীবাহী বাসটি যান্ত্রিক সমস্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় বাস থেকে নেমে যাত্রীরা সড়কের পাশে দাঁড়িয়ে অন্য একটি গাড়ির অপেক্ষায় ছিলেন। হঠাৎ ঢাকামুখী একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে লরির ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় পেছন থেকে ঢাকামুখি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন জানান, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিস টিম দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বর্তমানে আহত অপর পাঁচ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ লরিটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর হতে পারে বলে ধারণা করছে। আহত ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লরিটি রড উৎপাদনকারী বিএসআরএম প্রতিষ্ঠানের। ডিজে। নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাকিব (৮) এবং স্বপ্না নামের এক নারী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন বলেন, গাড়ি মেরামতের চেষ্টার সময় যাত্রীরা সড়কের পাশে অবস্থান করছিলেন, ঠিক তখনই লরিটি তাদের চাপা দেয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত এলাকা থেকে লরিটি চিহ্নিত করার চেষ্টা করছেন। SHARES দুর্ঘটনা বিষয়: চট্টগ্রামনিহতলরিসীতাকুণ্ডসড়ক দুর্ঘটনা