কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে সাত

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টে আগুন লাগে।

ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। উদ্ধার কার্যক্রম চলাকালীন সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে অবস্থানরত আরও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।