নারী এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন বাংলাদেশি মাজহার উদ্দিন অমি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

নারী এশিয়া কাপের দশম আসরের পর্দা উঠতে যাচ্ছে। এবারের এই মহাদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায়, যেখানে থাইল্যান্ড ও হংকং মুখোমুখি হবে।

এবারের আসরের ধারাভাষ্য প্যানেলে মোট ৮ জনকে রাখা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করেছে। ধারাভাষ্যকারদের তালিকায় বিশেষ চমক হিসেবে থাকছে পাঁচজন নারী ধারাভাষ্যকারের উপস্থিতি। এছাড়া এই আটজনের মধ্যে একজন বাংলাদেশি ধারাভাষ্যকার হিসেবে মাজহার উদ্দিন অমি দায়িত্ব পালন করবেন।