সাইপ্রাস উপকূলে ২৭০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডুবি প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ পূর্ব ভূমধ্যসাগর সংলগ্ন সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। রোববার সমুদ্রপথে যাত্রা শুরুর পর উপকূলের অদূরে নৌকাটি উল্টে যায়। নৌকাডুবির খবর পাওয়ার পরপরই সেখানে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কিব্রিসের প্রতিবেদন অনুযায়ী, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে থাকা অবস্থায় নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে সেটি উল্টে গেলে যাত্রীরা সমুদ্রে ভাসতে থাকেন। কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সিএনএন তুর্ককে জানিয়েছেন, নৌকাটিতে থাকা ২৫৮ জন যাত্রীর মধ্যে ১৫৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে নৌকাডুবির ওই এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: অভিবাসনপ্রত্যাশীউদ্ধার অভিযাননৌকাডুবিভূমধ্যসাগরসাইপ্রাস