সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অবস্থিত তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি করা এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ করে দেওয়া। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। মেলা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES শিক্ষা বিষয়: তেঘরিয়া উচ্চ বিদ্যালয়নওগাঁপ্রযুক্তিবিজ্ঞান মেলাসাপাহার