এনবিআর সংস্কার আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল সরকার

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ২০ জন কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম রাষ্ট্রপতির কাছে করা দণ্ড মওকুফের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দণ্ড বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার) ও সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন ও মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমান।

তালিকায় আরও রয়েছেন মো. শাহাদাত জামিল, রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও সবুজ মিয়া, উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান। মোট ১২ জন কর্মকর্তার দণ্ড বাতিলের বিষয়টি প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলনে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বড় ধরনের বাধার মুখে পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনটি প্রত্যাহার করা হয়। আন্দোলনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সরাসরি সম্পৃক্ত ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছিল, যার মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।