বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে তার এই সাক্ষাতের বিষয়টি প্রেসিডেন্টের প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এই অভিনন্দন জানানোর জন্য প্রেসিডেন্ট তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাতের সময় প্রেসিডেন্ট কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়া তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে।