ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কনসার্ট বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। আগামী ১৪ সেপ্টেম্বর এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই কনসার্ট বন্ধের দাবি জানিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে এই স্মারকলিপিগুলো জমা দেয়।