স্বামীকে মাদক ছাড়তে বলায় শরীয়তপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, আটক স্বামী

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় স্বামীকে মাদক সেবন ও কারবার ছেড়ে দেওয়ার তাগিদ দেওয়াকে কেন্দ্র করে লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে গত সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে এ নৃসংশতার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই রবিউলের মাদক সেবন ও বিক্রির অভ্যাসের কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই বিবাদ লেগে থাকত। এক সপ্তাহ আগে লামিয়া কঠোর অবস্থান নিয়ে রবিউলকে মাদক সেবন ও কারবার চিরতরে বন্ধ করার অনুরোধ জানান। এতে কাজ না হলে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান।

পরবর্তীতে সোমবার পারিবারিক সেই বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে পুনরায় স্বামীর বাড়িতে ডেকে আনা হয়। মাতব্বরদের উপস্থিতিতে স্থানীয়ভাবে একটি সালিশের মাধ্যমে বিরোধের বিষয়টি নিস্পতিও করা হয়েছিল। তবে সালিশ বৈঠক শেষে পরিবারের অন্য সদস্যরা প্রস্থান করতেই স্বামী-স্ত্রীর মধ্যে নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে যান এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সেখানে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত