এশিয়ান গেমসে ভারতের কাছে ১১৪ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ নারী দল প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো লড়াই-ই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। জয়ের জন্য ১৯৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নিগার সুলতানার দল মাত্র ৮১ রানে গুটিয়ে গেছে। ১১৪ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। ভারতের হয়ে একাই তাণ্ডব চালান ওপেনার শেফালি বর্মা। স্বর্ণা আক্তারের করা ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে টি-টোয়েন্টি ও সাদা বলের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। মাত্র ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরির রেকর্ড। মাত্র ২৪ বলে ফিফটি করা শেফালির ইনিংসে ভর করেই বড় সংগ্রহ পায় ভারত। অন্যদিকে ৯৬ রানে অপরাজিত শেফালি। ১৫ ওভারে ১৫০/২২৪ বলে ফিফটি করা শেফালি থামছেন না! আরেক ওপেনার স্মৃতি মান্ধানা ঝোড়ো ইনিংস খেলেন। ৭ ওভারে ৭৫/১১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেছিলেন শেফালি। তিনি স্পিনার নাহিদ আক্তারের বলে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেন মান্ধানা। তিনি নিউজিল্যান্ডের সুজি বেটসকে (৪৭৫৮ রান) ছাড়িয়ে নিজের রান নিয়ে গেছেন ৪৭৬৫-এ। এরপর ১০ ওভারে ৯৭/২১০ বলে ৩ রান করে ফিরলেন গুনালান কামালিনি। তিনি অপরাজিত ২৭ রানে। গুনালান কামালিনি সানজিদা আক্তারের বলে রাবেয়ার হাতে ক্যাচ দেন। অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩৩ বলে ৪০ রান করে স্পিনার রাবেয়ার বলে আউট হন। শেষ ৩ ওভারে বাংলাদেশ নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ২০ রান দিলে ভারতের সংগ্রহ ১৯৫ রানে আটকে যায়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার মারুফা আক্তার ৬ রান দিয়ে শুরু করলেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। নন্দিনী শর্মার বলে ক্যাচ দিয়ে তিনি খাতা খোলার আগেই বিদায় নেন। ৩ ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর সোবহানা মোস্তারি ৪ রান করে ক্রান্তির বাউন্সারে পুল খেলতে গিয়ে ক্যাচ আউট হন। অধিনায়ক নিগার সুলতানা ৯ বলে ৯ রান করে শ্রী চরণীর বলে আউট হলে দলের ওপর চাপ আরও বাড়ে। এরপর স্বর্ণা আক্তারকে বিদায় করেন শ্রেয়াঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করা ওপেনার দিলারা আক্তার দিপ্তি শর্মার বলে আউট হলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়। এরপর ১৩তম ওভারে নন্দিনী শর্মা টানা দুই বলে নাহিদা ও রাবেয়াকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সুলতানা তা ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে নন্দিনী শর্মা ও দিপ্তি শর্মা ৩টি করে উইকেট শিকার করেন। উল্লেখ্য, ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়; সর্বশেষ ২০২৩ সালে তাদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ দল। তবে তাঁর হ্যাটট্রিক বলটি সুলতানা আটকে দিয়েছেন।.বাংলাদেশ: ৯.২ ওভারে ৪৯/৫উইকেটের মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন দিলারা আক্তার। ভারত তুলতে পেরেছে মাত্র ২০ রান।.ভারত: ১৮ ওভারে ১৮১/৩৪০ রান করেছেন। SHARES খেলাধুলা বিষয়: এশিয়ান গেমসবাংলাদেশ নারী ক্রিকেট দলভারত নারী ক্রিকেট দলশেফালি বর্মাসেমিফাইনালস্মৃতি মান্ধানা