রূপায়ণ সিটি উত্তরা ঘুরে দেখল আন্তর্জাতিক আবাসন প্রতিনিধিদল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশের আবাসন খাতের অন্যতম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরা' পরিদর্শন করেছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শুক্রবার চার সদস্যের এই বিদেশি প্রতিনিধিদলটি সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখেন। রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকারী এই প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। রূপায়ণ সিটি উত্তরায় পৌঁছালে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিশাল সবুজ প্রান্তর, উন্মুক্ত স্থান ও নাগরিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তাঁরা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

প্রকল্পটি ঘুরে দেখার পর প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও খোলামেলা পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, এখানকার পরিকল্পিত সবুজ ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।