গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত রাফিসের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, ঘটনার সময় রাফিস চক্রবর্তী এলাকায় রাস্তার পাশের একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের আরেকটি ঝালমুড়ির দোকানে কয়েকজন পথচারীর সঙ্গে এক ব্যক্তি বাগ্বিতণ্ডা ও চিৎকার করছিলেন। রাফিস সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ওই ঝালমুড়ি বিক্রেতা ক্ষিপ্ত হয়ে নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরও দুজনকে আঘাত করেন। এতে রাফিসের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় রাফিসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। রাফিস সাত বছর বয়সি এক কন্যাসন্তানের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানার পুলিশের একটি টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করে। অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও অভিযোগ রয়েছে। প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৪ শেখ নাজমুল হাসান আরো জানান, নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ৭ বছর বয়সি এক কন্যাসন্তানের জনক ছিলেন রাফিস। SHARES রাজধানী বিষয়: অপরাধকাশিমপুরগাজীপুরঝালমুড়ি বিক্রেতাপোশাকশ্রমিকহত্যা