বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সংকেত

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে আবারও গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।