আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘আল মদিনা হোটেল’কে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ‘আলম স্টোর’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলা পাকানোর জন্য নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে রহিম নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আনোয়ারা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। SHARES আইন আদালত বিষয়: আনোয়ারাচট্টগ্রামজরিমানাভ্রাম্যমাণ আদালত