প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইটুই সলিউশনস লিমিটেডের কাছ থেকে পণ্য কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগে দায়ের করা একটি প্রতারণার মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতে চিত্রনায়িকার পক্ষে শুনানি পরিচালনা করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। SHARES আইন আদালত বিষয়: আদালতচিত্রনায়িকা ববিজামিনপ্রতারণা মামলাবিনোদন