সিআরএর নতুন সদস্যদের গঠনতন্ত্র সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নতুন সদস্যদের সংগঠনের নিয়মকানুন ও গঠনতন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নগরের চেরাগী পাহাড় মোড়স্থ কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক মো. রুবেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় বক্তারা সাংগঠনিক কাঠামো ও পেশাগত নৈতিকতার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরএর সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সোহেল মাহমুদ। বক্তারা বলেন, সাংবাদিক সংগঠন কেবল সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে না, বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক পরিবেশ বজায় রাখতেও বলিষ্ঠ ভূমিকা পালন করে। তাই সংগঠনের প্রতিটি সদস্যের গঠনতন্ত্রের ওপর স্বচ্ছ ধারণা থাকা জরুরি। প্রশিক্ষণমূলক এই আয়োজনে নতুন সদস্যদের সংগঠনের লক্ষ্য, কার্যক্রম এবং পারস্পরিক দায়িত্বশীলতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মনীতি যথাযথভাবে পালনের জন্য নতুন সদস্যদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা সংগঠনের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরএ আহ্বায়ক কমিটির অর্থ সম্পাদক মো. শাকিল, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহেদুর রহমান মোরশেদ। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সহদপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়। SHARES জেলা/উপজেলা বিষয়: গঠনতন্ত্রচট্টগ্রামপ্রশিক্ষণসাংবাদিকতাসিআরএ