ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হলেন শেরপুরের মজনু মিয়া

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের গ্রাম পুলিশ মোঃ মজনু মিয়া। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর অসামান্য নিষ্ঠা, আন্তরিকতা এবং দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মজনু মিয়াকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানের এক পর্যায়ে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

মজনু মিয়ার এই সাফল্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে জনসেবামূলক কাজে তাঁর নিষ্ঠা ও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত