লোহাগাড়ায় ৫ হাজার চারা রোপণের কর্মসূচি উদ্বোধন প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে নতুন কর্মসূচি চালু করা হয়েছে। ‘একদিনে এক লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’—এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান এবং জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী। এছাড়া পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, পিআইও নাহিদ আহমেদ জাকির, সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী, এনসিপি যুগ্ম সদস্য সচিব মো. জহির উদ্দিন ও ছাত্রদল সদস্য সায়মুল ইসলাম সিয়াম উপস্থিত ছিলেন। SHARES জেলা/উপজেলা বিষয়: চট্টগ্রামপরিবেশবৃক্ষরোপণলোহাগাড়া