ফ্যাশন শোতে ‘ভুয়া’ স্লোগান শুনে মেজাজ হারালেন পরীমনি

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। গত রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত 'ওয়েডিং কার্নিভাল' নামের একটি ফ্যাশন শোতে সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিকরা পরীমনিকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। এই স্লোগান শুনে চিত্রনায়িকা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন। এতে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন এই অভিনেত্রী। ঘটনার এই ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর পরীমনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি পুরো ঘটনার জন্য অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাকে দায়ী করেছেন।

উল্লেখ্য, এর আগেও সাংবাদিক ও পরীমনির মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছিল। সে সময় গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। তবে সেই ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা দাবি করেছিলেন যে, ঘটনাস্থলে তার গাড়িটি অক্ষত ছিল।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত