তারকাখ্যাতির পরেও নিজেকে বাস কন্ডাক্টর মনে করেন রজনীকান্ত প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি মুক্তির আগে নির্মাতারা একটি বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন। সেই আয়োজনে সিনেমার কলাকুশলীদের সাথে কথা বলার সময় নিজের বিনয়ী স্বভাবের রহস্য উন্মোচন করেন বর্ষীয়ান এই অভিনেতা। অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমার রজনীকান্তের কাছে জানতে চান, তার এই বিনয় কি সহজাত নাকি তিনি সচেতনভাবেই নিজেকে এমনভাবে ধরে রাখেন। এই প্রশ্নের জবাবে রজনীকান্ত বলেন, তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি সবই ঠিক আছে, তবে তিনি এখনো নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন। তিনি জানান, তারকা হওয়ার চেয়েও কন্ডাক্টরের কাজ করতে তিনি বেশি ভালোবাসতেন। কারণ হিসেবে তিনি বলেন, পাঁচ বছর তিনি বাস কন্ডাক্টরের চাকরি করেছেন এবং আজও সেই সময়ের কথা খুব মনে পড়ে। রজনীকান্ত আরও বলেন, কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়, যা তিনি এখনো অনুভব করেন। তিনি বলেন, ‘নিজেদের কখনো তারকা বলে ভাবতে পারিনি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবে?’ তার এই উত্তরে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ফেলেন এবং ছবির দলের সদস্যরা তাকে উৎসাহ দেন। উল্লেখ্য, বেঙ্গালুরুতে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করা রজনীকান্ত ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন, যেখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে গিয়েই অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মায়। জীবিকার তাগিদে কুলি থেকে শুরু করে বাস কন্ডাক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা এবং পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। ছবিতে অভিনয়ের জন্য তিনি তামিল ভাষা রপ্ত করেছিলেন এবং এরপর থেকে তার সাফল্যের ইতিহাস সবার জানা। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES বিনোদন বিষয়: জেলার ২বাস কন্ডাক্টরবিনোদনরজনীকান্তসুপারস্টার