রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জোটটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে শনিবার জোটের মুখপাত্র আল-মালিকি জানিয়েছিলেন যে, হুতিদের ছোড়া আরও দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: ক্ষেপণাস্ত্রড্রোন হামলারিয়াদসামরিক জোটসৌদি-আরবহুতি