ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাহত বিদ্যুৎ ও রেল যোগাযোগ প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬ ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে নেপলস শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে রেল যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া শহরের বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনার তথ্য পাওয়া যায়নি। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: ইতালিনেপলসপ্রাকৃতিক-দুর্যোগভূমিকম্পরয়টার্স