দেশের ১৫ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ নিম্নচাপের প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঝুঁকিপূর্ণ এই ১৫টি অঞ্চলের তালিকায় রয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এই পূর্বাভাস পাওয়ার পর সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: আবহাওয়াআবহাওয়ার খবরঝড়বৃষ্টিপাতসতর্কতা সংকেত