জিনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৬ জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। মৃত হালিমা বেগম (৬৫) মরহুম সোহরাব আকন্দের স্ত্রী ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত হালিমা বেগমের ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছিল। তাদের দাবি ছিল যে, তাদের মা আসলে মারা যাননি। জিনের নির্দেশে তারা কবর খুঁড়ে মায়ের মরদেহটি বাইরে নিয়ে আসেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এই ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: অস্বাভাবিক ঘটনাকবরজামালপুরমরদেহমেলান্দহ