প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হেফাজতের ৯ দফা দাবি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এই দাবিগুলো উত্থাপন করা হয়।

হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে প্রধানত ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননা রোধে আইন প্রণয়ন, কুরআন-সুন্নাহবিরোধী আইন না করা, বিভিন্ন আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার এবং কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের স্বীকৃতি কার্যকর করাসহ শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়েছে।

সংগঠনটির পেশ করা ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: মহান আল্লাহ, রাসুলুল্লাহ (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা এবং কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা।

এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

দাওয়াতে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি সরকারি ধর্মীয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে কওমি ডিগ্রিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও উত্থাপন করেছে হেফাজতে ইসলাম।

১. মহান আল্লাহ, রাসুলুল্লাহ (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা।

২. কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা।