বার্সেলোনা থেকে লিভারপুলে যোগ দিলেন রোনাল্ড আরাউহো প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। ইএসপিএন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই চুক্তির আওতায় লিভারপুল চলতি মৌসুমে আরাউহোর বেতন পরিশোধ করবে। দলবদলটি সহজতর করার লক্ষ্যে খেলোয়াড় নিজেই কিছুটা বেতন কমিয়েছেন। এছাড়া, এই ধারের চুক্তির জন্য লিভারপুলকে কোনো ফি দিতে হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী মৌসুমে আরাউহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ বা বিকল্প রাখা হয়েছে। সেক্ষেত্রে তাকে স্থায়ী করতে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে লিভারপুলের। গত দুই বছর ধরে বার্সেলোনার মূল দলে নিয়মিত খেলছিলেন এই ডিফেন্ডার। SHARES ফুটবল বিষয়: দলবদলফুটবলবার্সেলোনারোনাল্ড আরাউহোলিভারপুল