জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা আব্বাস। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী। গত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা মূলত নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকে। এর আগে গত ১৬ জুন তাকে এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। SHARES জাতীয় বিষয়: আফরোজা আব্বাসজাতীয় মহিলা সংস্থানিয়োগমহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়মির্জা আব্বাস