২৪ সেপ্টেম্বরই শেষ হচ্ছে হজের নিবন্ধন, বাড়ছে না সময়

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

২০২৭ সালের পবিত্র হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে, এই নির্ধারিত সময়ের পর আর কোনোভাবেই নিবন্ধনের মেয়াদ বাড়ানো হবে না। তবে নির্ধারিত কোটার একটি বড় অংশই এখনো নিবন্ধনের বাইরে রয়ে গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের কোটা নির্ধারিত রয়েছে ৭৮ হাজার ৫০০ জন। কিন্তু এই বিশাল কোটার বিপরীতে এখন পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন ২ হাজার িকউ৬৭৬ জন হজে গমনেচ্ছু ব্যক্তি।