শিক্ষণ পদ্ধতি পরিবর্তনে শিক্ষকদের প্রতি মন্ত্রীর জরুরি আহ্বান প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬ শিক্ষার্থীরা পাঠ্য বিষয় কতটা আয়ত্ত করতে পারছে, তা নিয়মিত মূল্যায়ন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জরুরি বার্তা দেন। শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, শিক্ষকতা শুরুর পর থেকেই নিজের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তিনি লিখেছেন, একটি অধ্যায় পড়ানোর পর নিজেকেই জিজ্ঞাসা করতে হবে যে, কতজন শিক্ষার্থী তা বুঝতে পারল। যারা বুঝতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য পাঠদান পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা দরকার, তা নিয়ে ভাবতে হবে। একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন কোনো ফল আশা করা সমীচীন নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীর কাজ, তাদের করা প্রশ্ন এবং ভুল থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে নিজের পাঠদান পদ্ধতিকে উন্নত করা শিক্ষকতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চা। SHARES শিক্ষা বিষয়: এহছানুল হক মিলনপাঠদানশিক্ষকশিক্ষাশিক্ষামন্ত্রী