শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪-০ গোলে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ দল।

আজকের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের পথে বাংলাদেশের হয়ে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব। চার গোলদাতার নৈপুণ্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।