দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে দুজন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে। একই সময়ে দেশে নতুন করে ১৭৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫০৯ জন। SHARES জাতীয় বিষয়: শিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সংবাদহামহামের উপসর্গ