1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

বেস্ট ন্যারেটিভ ফিল্মের পুরস্কার পেল ‘মায়া: দ্য লস্ট মাদার’

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি বেস্ট ন্যারেটিভ ফিল্ম নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ মায়া দ্য লস্ট মাদার সিনেমাকে বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদপত্র পাঠিয়েছে গতকাল।

কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘ওমেন’ চিত্রকর্ম অবলম্বনে নির্মিত ‘মায়াা: দ্য লস্ট মাদার’ একটি আলোচিত সিনেমা। ইতিমধ্যে সিনেমাটি ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।

করোনা মহামারির কারণে উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এবং সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক অনলাইনে অংশগ্রহণ করেছে। মায়া দ্য লস্ট মাদার সিনেমায় অভিনয় করেন জ্যোতিকা জ্যোতি, প্রান রায়, মুমতাজ সরকার ( কলকাতা)  দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী।  সংগীত, প্লাবন কোরেশী, তানভীর তারেক, বেলাল খান। আবহ সংগীত, ইমন চৌধুরী।

উল্লেখ্য, মাসুদ পথিক পরিচালিত মায়া চলচ্চিত্রটি ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্র অংশগ্রহণ করে চলেছে।

নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নির্মাতা বলেন, আমার মায়া দ্য লস্ট মাদার ‘ সিনেমাটি কবিতা ও চিত্রকর্ম অবলম্বনে র-রিয়ালিজম ধারার সিনেমা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD