1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন–এর স্টাফ রিপোর্টার নোবেল হাসান এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। ঘটনার মধ্যে নোবেল হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বাকলিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচার (লাইভ) করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে তারা আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় পেশাগত মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং আহত দুই সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD