রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে আজ বৃহস্পতিবার রাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি রামিসার বাসায় পৌঁছাতে পারেন বলে জানা গেছে।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন প্রধানমন্ত্রী এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেবেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজধানীতে শিশু রামিসাকে ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।