1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যানঘাটায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। একপর্যায়ে অভিযুক্ত যুবককে পুলিশের পোশাক পরিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টা থেকে রাত দেড়টা পর্যন্ত চেয়ারম্যানঘাটা, কল্পলোক আবাসিক এলাকার মূল সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ, পুলিশের গাড়ি আটকে দেওয়া, বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানে ভাঙচুর এবং একটি পুলিশ ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটায়। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজনদের সন্দেহ হয়, সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
অভিযুক্ত মো. মনির স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি তাঁদের কাছে ঘটনার কথা স্বীকারও করেছেন। এ ঘটনায় স্থানীয় একটি গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের একটি ভবন ঘেরাও করে রাখে, যেখানে অভিযুক্ত অবস্থান করছিলেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা ভবনের কলাপসিবল গেট ভাঙারও চেষ্টা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। পরে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। রাত ১১টার দিকে পুলিশ সদস্য বহনকারী একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান এবং চ্যানেল ২৪–এর রিপোর্টার আরিফুল ইসলাম তামিম। আহতদের প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এ নেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিশুটির মেডিকেল রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD