1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো সাইফ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

 

নিজেদের পারিশ্রমিক বুঝে না পেয়ে বেশ কিছুদিন তিন বিদেশি ফুটবলার সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করেছিলেন। যার প্রেক্ষিতে ফিফা চলতি বছরের ২ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফের ওপর নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০১৭ সালের প্রথম দিকে প্রাককমৌসুম প্রস্তুতির সময় স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচকে উড়িয়ে এনেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু ট্রায়ালের সময় তাদের খেলা পছন্দ হয়নি সাইফ কর্তাদের। ফলে মানহীন ওই তিন বিদেশিকে রেজিস্ট্রেশন না করিয়েই বিদায় করে দেয় ক্লাবটি। পরে ফুটবলাররা ফিফার কাছে নালিশ করে সাইফের বিরুদ্ধে। তিন বিদেশি ফুটবলারের অভিযোগকে আমলে নিয়ে ফিফা সাইফ স্পোর্টিং ক্লাবকে ১ লাখ ৫ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করে। যে অর্থ পরিশোধের শেষ তারিখ ছিল এ বছরের ২৩ এপ্রিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা’র অর্থ পরিশোধ না করায় সাইফের নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অবশেষে ওই তিন খেলোয়াড়ের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ায় নিষেধাজ্ঞামুক্ত হলো সাইফ। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় গত সপ্তাহে ওই তিন বিদেশিকে তাদের দাবিকৃত অর্থ পরিশোধ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD