1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

শাটল ট্রেনে পাথর নিক্ষেপ: চবি ছাত্রী ইসরাত ফাতেমা আহত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে ইসরাতের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
সহপাঠী মুনমুন জানান, ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার পর কয়েকটি মাঠ রয়েছে যেখানে প্রায়ই ছেলেরা খেলাধুলা করে। ট্রেনটি সেখানে পৌঁছালে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। আঘাত পাওয়ার পর ফতেহাবাদ এলাকায় এসে ইসরাত অজ্ঞান হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় আনা হলে ইসরাত অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় কাতরাচ্ছিলেন। তার মাথার ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয়। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD