1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

তামিলনাড়ুতে টিভিকে-কে কংগ্রেসের সমর্থন, সরকার গঠনে নতুন রাজনৈতিক সমীকরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিধানসভা নির্বাচনে সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য জয় পেলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এই পরিস্থিতিতে দলটিকে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল জানান, “কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।”
সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই সমর্থনের পক্ষে অবস্থান নেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুরুতে চেয়েছিলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব নয় বরং তামিলনাড়ু কংগ্রেস কমিটি (টিএনসিসি) নিজেই সিদ্ধান্ত নিক।

পরবর্তীতে গভীর রাতে অনুষ্ঠিত কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকের সরকার গঠনে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়।এই সিদ্ধান্তের ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জোট ও ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD