1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

কুকি-চিনের ৩২ হাজার ইউনিফর্ম পুড়িয়ে ধ্বংস, আদালতের নির্দেশে সংরক্ষণ ১০০

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রায় ৩২ হাজার ইউনিফর্ম পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ। বিচারিক কার্যক্রমের জন্য আলামত হিসেবে ১০০ পিস পোশাক সংরক্ষণ করা হয়েছে।
বুধবার (৬ মে) নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন্সে আদালতের নির্দেশে এসব পোশাক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, বায়েজিদ বোস্তামী থানায় জব্দ করা মোট ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও মালখানায় স্থান সংকুলান না হওয়ায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। তবে বিচারিক কার্যক্রমের স্বার্থে ১০০ পিস ইউনিফর্ম আদালতের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ মে রাতে নগরের মোজাফফর নগর এলাকায় ‘রিংভো অ্যাপারেলস’ নামে একটি গুদামে অভিযান চালিয়ে কেএনএফের জন্য তৈরি ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। পরে বিভিন্ন অভিযানে আরও বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জব্দ হওয়া এসব পোশাক কেএনএফ সদস্যদের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD